
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে ৬৮ জন অপরাধীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ ও ডিবি পুলিশ।
১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ (মঙ্গলবার) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক নেতৃত্বে এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।
নারায়ণগঞ্জ সদর থানা: ৫০ গ্রাম গাঁজাসহ ৭ জন মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন এবং অন্যান্য আইনের ৪ জনসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা: বিশেষ অভিযানে ১০ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা: ১২ জন মাদকসেবী, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিতে জড়িত নিষিদ্ধ সংগঠনের ১ জন এবং অন্যান্য আইনের ২ জনসহ মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
বন্দর থানা: ৩০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ২ জন মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন এবং অন্যান্য আইনের ৩ জনসহ সর্বমোট ৮ জন গ্রেফতার হয়েছেন।
রূপগঞ্জ থানা: ৩ জন মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন এবং অন্যান্য আইনের ১ জনসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোনারগাঁও থানা: ৭ জন মাদকসেবী, মাদক মামলার ১ জন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন এবং অন্যান্য আইনের ৪ জনসহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি): ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন এবং অন্যান্য আইনের ১ জনসহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়।
০৭টি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এই যৌথ ও বিশেষ অভিযানে মাদকদ্রব্যের সাথে সম্পৃক্ততার অভিযোগে ৪৪ জন, ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধে ১৫ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাথে জড়িত ০৯ জন—সর্বমোট ৬৮ জন অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

