রূপগঞ্জে ১৮৩ বোতল এসকাফসহ দুই মাদক কারবারি গ্রেফতার
রূপগঞ্জে ১৮৩ বোতল এসকাফসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১৮৩ বোতল এসকাফ (ESKUF) সিরাপসহ বিল্লাল হোসেন (৫৫) ও রাসেল (৩৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনের দিকনির্দেশনায় রূপগঞ্জ থানার একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গত ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রূপগঞ্জ থানাধীন তারাবো পৌরসভার বরাবো এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার প্রাকপুর এলাকার মৃত কুতব উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (বর্তমানে রূপগঞ্জের তারাবো পৌরসভার বরাবো এলাকার মানিকের বাড়ির ভাড়াটিয়া) এবং চাঁদপুর জেলার মতলব থানার কলাকান্দা এলাকার তাজুল ইসলামের ছেলে রাসেল (বর্তমানে একই এলাকার বাতেনের বাড়ির ভাড়াটিয়া)।
পুলিশ জানায়, গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে রূপগঞ্জ থানা পুলিশ তথা জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

