রাজনীতি

নারায়ণগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

নারায়ণগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

‘মেধা সততা দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এ+ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

১৬ সেপ্টেম্বর (বুধবার) সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এস.এস.সি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মান জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের দেশের রাজনীতিবিদরা দেশে রাজনীতি করে কিন্তু তাদের ছেলে-মেয়েরা এদেশে লেখাপড়া করে না। তারা বা তাদের সন্তানরা একটু কাশি দিলেই বিদেশে যায় চিকিৎসার জন্য।

মন্ত্রী-এমপিরা যদি দেশের সরকারি হাসপাতালে চিকিৎসা নেয় তাহলেই এই দেশ উন্নত হবে বলে ধরে নেয়া যায়। শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তিনি তার পরিবার সহ সকল আত্মীয়-স্বজনদের বিদেশের পাসপোর্ট দিয়ে দিয়েছে। তারা কেউ দেশে থাকেনা কিন্তু দেশে রাজনীতি করে দেশের সম্পদ লুটপাট করে। দেশে ব্যাংকিং সেক্টর সহ নানা সেক্টর থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, শুধুমাত্র ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার করেছে তারা। মেগা প্রজেক্ট করে মেগা দূর্ণীতি করেছে। প্রতি বছর যে বাজেট দেয় সেই টাকা আসে কোথা থেকে সরকার কি মামার বাড়ি থেকে টাকা আনে না সেটা আপনার আমার পকেটের টাকা।

তিনি আরও বলেন, বুয়েট থেকে পাস করার পরেও কেনো অনেক শিক্ষার্থী দেশে ফিরে আসে না। কেনো তারা এদেশের পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না কারন আমাদের এই দেশ, এই জাতি তাদেরকে সেই সুবিধা দিতে পারবেনা। তাই বলে কি পড়ালেখা থেমে থাকবে, নিজের জীবনের সফলতা কি বন্ধ থাকবে। না, এজন্য নিজেদেরকে সেভাবে প্রস্তুত করতে হবে। পড়ালেখায় মনোযোগী হতে হবে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে গড়ে তুলতে হবে।

বক্তব্য শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা পুরষ্কার তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী মহানগরীর আমীর মাওলানা আব্দুল জব্বার, সহ-সাধারণ সম্পাদক জামাল হোসাইন, মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Back to top button