রাজনীতি

নারায়ণগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে হোসিয়ারী এসোসিয়েশনের দোয়া ও মতবিনিময় সভা।

নারায়ণগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে হোসিয়ারী এসোসিয়েশনের দোয়া ও মতবিনিময় সভা।

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৯ আগস্ট) দুপুরে নগরীর ৬ সনাতন পাল লেনের হোসিয়ারী ক্লাবে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

বাংলাদেশ বদিউজ্জামান বদুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

 

 

প্রধান অতিথির বক্তব্যে এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আমি অনেক জায়গায় দেখেছি চাঁদা চায়, কিন্তু নাম প্রকাশ করে না। নাম না বললে আইনগত ব্যবস্থা নেওয়া যায় না। কোনো অন্যায় ও দুর্বৃত্তের কাছে মাথানত করা যাবে না। আপনাদের আয় থেকে অন্য কেউ যাতে নিয়ে যেতে না পারে, সে জন্য সরকার ও সিটি করপোরেশনের পক্ষ থেকে আমরা সক্রিয় থাকব। আপনাদের যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকব।

 

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের হোসিয়ারি মালিকরা এখন উন্নতমানের পোশাক তৈরি করছেন। এসব পণ্য বিদেশে রপ্তানির জন্য সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে। হোসিয়ারি শিল্পের উন্নয়নে ব্যবসায়ীদের নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

 

সভাপতির বক্তব্যে বদিউজ্জামান বদু বলেন, হোসিয়ারি মালিকদের জন্য আমরা লাঠি মিছিল করেছি, প্রয়োজনে আবারও করব। আমরা প্রতিনিয়ত করব। কিন্তু আপনারা চাঁদাবাজদের কখনো ভয় পাবেন না ।

চাঁদাবাজদের নাম বলতে অনেকে চান না। এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে হবে। চাঁদাবাজদের নাম প্রকাশ্যে বলবেন। তাহলে আমাদের ব্যবস্থা নিতে সহজ হবে।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসোসিয়েশনের জেনারেল সহ-সভাপতি মোঃ দুলাল মল্লিক, অ্যাসোসিয়েট সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নাছির শেখ, পরিচালক আবদুস সবুর খান, সাঈদ আহমেদ স্বপন, মোঃ আব্দুল হাই, মোঃ মিজানুর রহমান, মোঃ আতাউর রহমান, হাজী মোঃ শাহীন হোসেন, আলহাজ্ব মোঃ মনির হোসেন, মোঃ সাইফুল ইসলাম হিরু শেখ, নাছিম আহমেদসহ স্থানীয় হোসিয়ারী ব্যবসায়ীরা।

 

মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও হোসিয়ারী শিল্পের উত্তরোত্তর অগ্রগতি কামনা করে দোয়া করা হয়।

 

অনুষ্ঠানে বক্তারা হোসিয়ারী শিল্পের উন্নয়ন ও ব্যবসায়ীদের বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Leave a Reply

Back to top button