এমপি আলামিনের বক্তব্যের প্রতিবাদে, বিএনপি নেতা রুহুল আমিন সিকদার : দায়িত্বশীল ব্যক্তির দায়িত্বহীন বক্তব্য মানায় না
এমপি আলামিনের বক্তব্যের প্রতিবাদে, বিএনপি নেতা রুহুল আমিন সিকদার : দায়িত্বশীল ব্যক্তির দায়িত্বহীন বক্তব্য মানায় না

স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন তার ফেসবুক আইডি’তে বিএনপি নেতা সহ কয়েকজনের বিরুদ্ধে একটি পোস্ট করেছেন। সেই পোস্টের প্রতিবাদ জানিয়ে ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার বলেন, দায়িত্বশীল ব্যক্তির দায়িত্বহীন বক্তব্য মানায় না। রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সঙ্গে রাজনৈতিক মোকাবেলা করতে অক্ষম হওয়ায় ঈর্ষান্বিত হয়ে প্রায় সময় তার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনা করে। আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
রবিবার (২ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ প্রতিবাদ প্রকাশ করে আরও বলেন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তিনি ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিয়ে অনেক চড়াই-উতরাই পার করে আজকে এখানে এসেছে। তিনি রাত তিনটা বাজেও ঢাক দেয় তাহলে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়ে যায়, এটা তার জনপ্রিয়তা। রাজনীতি করতে এসে এবং ফ্যাসিস্ট এই ১৭ বছর আন্দোলন সংগ্রামে প্রায় ১২-১৫ বার জেল খেটেছেন এবং রাজনৈতিক কর্মীদের পাশে দাড়িয়েছেন। ফ্যাসিস্ট আমলে নেতাকর্মীরা গ্রেফতার হলে নিজের অর্থ ব্যয় করে জামিন করিয়েছেন। এমপি আব্দুল্লাহ আল আমিন যদি সত্যিই দায়িত্বশীল হতেন তাহলে এমন একজন ব্যক্তির বিরুদ্ধে কিছু লেখার আগে অবশ্যই চিন্তা করতেন।

