রাজনীতি

আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা কমিটিত শাহাদাৎ হোসেন

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার ৩৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে কার্যকরি সদস্য পদে স্থান পেয়েছেন শাহাদাৎ হোসেন।

‎

‎এর আগে শাহাদাৎ হোসেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন এই দায়িত্ব পাওয়ায় তার রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‎

‎এদিকে, আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটিতে কার্যকরি সদস্য নির্বাচিত হওয়ায় শাহাদাৎ হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা। তারা তার আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমের সফলতা কামনা করেছেন।

‎

‎

Leave a Reply

Back to top button