ফতুল্লা থানা জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত: মূখ্যপাত্র ফজলে রাব্বি শাওন
ফতুল্লা থানা জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত: মূখ্যপাত্র ফজলে রাব্বি শাওন

নারায়ণগঞ্জ জেলায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জাতীয় ছাত্রশক্তি’র অধীন ফতুল্লা থানার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ২ জুলাই, বৃহস্পতিবার জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির আত্মপ্রকাশ ঘটে।
জেলা শাখা থেকে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নীতি ও নির্দেশনা অনুযায়ী জেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত এবং মুখ্য সংগঠকের সুপারিশক্রমে এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
ফতুল্লা থানা শাখার এই নবগঠিত কমিটিতে মূখ্যপাত্র হিসেবে মনোনীত হয়েছেন ফজলে রাব্বি শাওন। তরুণ এই সংগঠককে মুখপাত্রের দায়িত্ব দেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
কমিটি ঘোষণার পরপরই জেলা জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সাফল্য কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন যে, ফতুল্লা থানা কমিটির দায়িত্বপ্রাপ্তরা সাধারণ শিক্ষার্থীদের দাবি-দাওয়া আদায়ে এবং ছাত্রশক্তির আদর্শ প্রচারে অগ্রণী ভূমিকা পালন করবেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর ফজলে রাব্বি শাওন তার প্রতিক্রিয়ায় জানান, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তিনি নিষ্ঠার সাথে কাজ করে যাবেন এবং স্থানীয় পর্যায়ে ছাত্র অধিকার রক্ষায় সর্বদা সচেষ্ট থাকবেন।
এই নতুন কমিটির মাধ্যমে ফতুল্লা এলাকায় ছাত্রশক্তির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।,,

