রাজনীতি

আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) উপলক্ষে ঢাকার নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত শ্রমিক সমাবেশকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

‎বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে নগরীর হোসিয়ারি কমিউনিটি সেন্টারে এ প্রস্তুতি

‎সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু জানান, পহেলা মে উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তারা বলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সমাবেশে অংশ নেবেন এবং এটি একটি বড় ধরনের শোডাউনে পরিণত করা হবে।

‎নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, ফারুক হোসেন, মাকিত মোস্তাকিম শিপলু, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন, বন্দর থানা বিএনপি’র সভাপতি শাহেন শাহ্ আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু বিএনপি নেতা আক্তার হোসেন, সরকার আলম, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়নাসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Back to top button