রাজনীতি

আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে জামায়াতের আমির মানবতাবিরোধী অপরাধ করেছেন : রাশেদ খান

আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে জামায়াতের আমির মানবতাবিরোধী অপরাধ করেছেন : রাশেদ খান

আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে জামায়াতে ইসলামীর আমির মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

 

শুক্রবার মাগুরায় শহীদ রাব্বির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

 

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সমালোচনা করে রাশেদ খান অভিযোগ করেন, গত ১৮ মাসে দলটির নেতারা বিপুল অর্থের মালিক হয়েছেন। আরও কিছুদিন সময় পেলে দুর্নীতি ও লুটপাটে তারা আওয়ামী লীগকেও ছাড়িয়ে যেতেন বলে মন্তব্য করেন তিনি।

 

এর আগে শহীদ রাব্বির কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন রাশেদ খান। এ সময় রাব্বির স্ত্রী তার স্বামী হত্যার বিচার দেখে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন।

 

পরে মামলার মেডিকেল রিপোর্ট ও চার্জশিট দাখিলের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মাগুরার পুলিশ সুপারকে ফোন করেন রাশেদ খান।

Leave a Reply

Back to top button