মুন্সীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন এর জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩ অক্টোবর, ২০২৬) বিকাল ৩টায় মুন্সীগঞ্জ শহরের দর্পনা কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক গোলজার হোসেন, সাধারণ সম্পাদক, মুন্সীগঞ্জ প্রেসক্লাব ও উপদেষ্টা, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট লাকি আক্তার, মহাসচিব, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ; মো. শফিক আহমেদ, পরিচালক (জনসংযোগ), কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ; শওকত ইকবাল মুরাদ, পরিচালক, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ; মো. দেলোয়ার হোসেন পাঠান, সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি এবং মো. সাহাবুদ্দিন মৃধা, সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি।
সভায় সভাপতিত্ব করেন সাইদুর রহমান সাইদ, পরিচালক (তদন্ত), কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও সভাপতি, মুন্সীগঞ্জ জেলা কমিটি।
সভায় বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা, অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং আইনগত সহায়তা প্রদান করাই এই সংগঠনের মূল লক্ষ্য। মুন্সীগঞ্জ জেলা কমিটি আগামীতে মানবাধিকার রক্ষায় আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তারা।

