সোনারগাঁয়ে ১ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সোনারগাঁয়ে ১ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ ৩ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন, ২০২৬) দিবাগত রাত ১২:৪৫ মিনিটে উপজেলার কাঁচপুর চেঙ্গাইন রোডস্থ বালুর মাঠ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) আরিফুজ্জামান ও পুলিশের একটি চৌকস দল।
গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ ফাহিম (২০): পিতা- মোঃ ফরিদ মিয়া, স্থায়ী ঠিকানা- বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার হাসান হোসাইন নগর। বর্তমানে তিনি সোনারগাঁওয়ের কাঁচপুর সোনাপুর এলাকার জাহিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
২. মোঃ মঞ্জুরুল ইসলাম (৪৫): পিতা- মৃত সামছুল মিয়া, স্থায়ী ঠিকানা- সোনারগাঁও থানার সনমান্দি ইউপির খৈতারগাঁও গ্রাম। বর্তমানে কাঁচপুর সোনাপুর মেম্বার গলির বাসিন্দা।
৩. মোঃ হাবিবুর রহমান ওরফে চিকন আলী (২৮): পিতা- মোঃ আঃ রহমান, স্থায়ী ঠিকানা- চট্টগ্রাম জেলার কোতয়ালী থানার পাথরঘাটা এলাকা। বর্তমানে তিনি কাঁচপুর সোনাপুর বটতলা বালুর মাঠ এলাকায় ভাসমান হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ কেজি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। এদের মধ্যে মোঃ মুঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে আগে থেকেই ৩টি এবং মোঃ হাবিবুর রহমান ওরফে চিকন আলীর বিরুদ্ধে সোনারগাঁও থানায় ২টি মাদক মামলা রয়েছে।
সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকের মতো সামাজিক ব্যাধি ও সব ধরনের অপরাধ দমনে তাদের এই সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

