অপরাধ

সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ কক্সবাজারের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ কক্সবাজারের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পারভেজ (২৬) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (১৭ জুন, ২০২৬) সকাল ৮:৫০ মিনিটে থানার ১নং ওয়ার্ডের হিরাঝিল ৪নং গলির পাকা রাস্তার মাথা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত পারভেজ কক্সবাজার জেলার টেকনাফ থানার নীলা পূর্ব সিকদারপাড়া (২নং ইউপি) এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে পূর্বেও টেকনাফ থানায় ৬টি মাদক মামলা রয়েছে।

​নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সঠিক দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার একটি আভিযানিক দল হিরাঝিল এলাকায় তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

​সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধি এবং যেকোনো অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Back to top button