সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ ৫ মাদক কারবারি গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ ৫ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫/০৫/২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০১.৩০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন ০৬নং ওয়ার্ডস্থ সুমিলপাড়া বিহারী কলোনী জনৈক জাবেদ এর বাড়ীর সামনে রাস্তার উপর এবং ১৬/০৫/২০২৬ খ্রিঃ সকাল ০৭.৪৫ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন ০৪নং ওয়ার্ডস্থ কাঁচপুর টার্নিং ঘাট পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মাদক ব্যবসায়ী- ১। মোঃ ফরিদ (২৫), পিতা- মোঃ জাবেদ, মাতা- নূর জাহান বেগম, সাং- সুমিলপাড়া বিহারী কলোনী, ৩নং ক্যাম্প, ০৬নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ২। মোঃ রাব্বি (২৩), পিতা- মৃত সজিব, মাতা- ফাতেমা বেগম, সাং- সুমিলপাড়া বিহারী কলোনী, ০৬নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ৩। মোহাম্মদ শাকিল মিয়া (২৫), পিতা- মোঃ সোহেল মিয়া, মাতা- মোসাঃ পান্না বেগম, সাং- মনপুর, থানা-কসবা, জেলা- ব্রাহ্মনবাড়ীয়া, বর্তমান সাং- পাইনাদী পূর্বপাড়া সিআইখোলা (ইটালি বিল্ডিং কেজি স্কুলের পাশে), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৪। হাসিবুর রহমান জুবায়ের (২৯), পিতা- আঃ কুদ্দুছ মিয়া, মাতা- হালিমা বেগম, সাং- বি-১৭৫ উত্তর আজিবপুর এবং ৫। মোঃ ফাহিম (২৫), পিতা- মোঃ হারুন অর রশিদ, মাতা- মোছাঃ মাকসুদা আক্তার, সাং- দক্ষিণ আজিবপুর, উভয় থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ’দের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, আসামি মোঃ ফরিদ (২৫), পিতা- মোঃ জাবেদ, মাতা- নূর জাহান বেগম, সাং- সুমিলপাড়া বিহারী কলোনী, ৩নং ক্যাম্প, ০৬ নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ এর বিরুদ্ধে ২টি মাদকের মামলা রয়েছে।

