অপরাধ

সদরে পুলিশের অভিযানে হেরোইন গাঁজা সহ গ্রেপ্তার ১

সদরে পুলিশের অভিযানে হেরোইন গাঁজা সহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ০৮ (আট) গ্রাম হেরোইন এবং ১০০ (একশ) গ্রাম গাঁজাসহ মোঃ রুবেল (২৯) নামের এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

​গত ১০ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে রাতে সদর মডেল থানাধীন ২নং রেলগেট এলাকার পশ্চিম পাশে এই সফল অভিযান পরিচালিত হয়।

 

​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিকনির্দেশনা এবং নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সাজেদুর রহমান-এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

​অভিযানটি পরিচালনা করেন সদর মডেল থানার এসআই (নিঃ) মোঃ বিল্লাল হোসাইনের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে ১০ আগস্ট রাত ৮:৩৫ মিনিটের সময় ২নং রেলগেট এলাকার হোসেন মিয়ার থান কাপড়ের দোকানের সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ রুবেলকে হাতেনাতে আটক করা হয়।

​হেরোইন: ৫১ (একান্ন) পুড়িয়া, যার মোট আনুমানিক ওজন ০৮ গ্রাম। গাঁজা: ২৫টি গাঁজার রোল, যার মোট আনুমানিক ওজন ১০০ গ্রাম।

​গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোঃ রুবেল নারায়ণগঞ্জ সদর উপজেলার রেললাইন বস্তি এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ ফকির চান, মাতা মোসাঃ শাহনাজ এবং স্ত্রীর নাম তানজিলা।

​পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রুবেলের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় ০৫টি মাদক মামলা রয়েছে। এটি তার দীর্ঘ অপরাধমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা।

 

​এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে পুলিশ তাকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।

​নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকের মতো সামাজিক ব্যাধি ও যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের এ ধরনের কঠোর অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Back to top button