অপরাধ

বন্দর থানায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বন্দর থানায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দর থানায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সমিত আহম্মেদ সৈকত (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১০ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ দিবাগত রাতে বন্দর থানার কামতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের দিক-নির্দেশনা এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জামাল উদ্দিনের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। বন্দর থানার এসআই (নিঃ) মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল ১০ আগস্ট দিবাগত রাত ২টা ১৫ মিনিটে বন্দর থানাধীন কামতাল সাকিনস্থ ললিত সাধু মোহিনী আশ্রয় কেন্দ্রের উত্তর পাশে মোঃ নয়ন শেখের বাড়ীর সামনে ফাঁকা জায়গায় অভিযান চালায়।

​অভিযানকালে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সমিত আহম্মেদ সৈকতকে হাতেনাতে আটক করা হয়।

​নাম: সমিত আহম্মেদ সৈকত (২৬) পিতা: মোঃ জুলহাস মাতা: শিউলী বেগম, সাং: চিড়াই পাড়া (মজমপুর), উপজেলা/থানা: বন্দর, জেলা- নারায়ণগঞ্জ।

​পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীর পিসিপিআর (পূর্বের অপরাধের রেকর্ড) যাচাই করে পূর্বে তার বিরুদ্ধে আরও ০১টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে।

​এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বন্দর থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে সোপর্দ করা হয়েছে।

​বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকের মতো সামাজিক ব্যাধি এবং যেকোনো অপরাধ দমনে তাদের এ ধরনের কঠোর অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Back to top button