অপরাধ

সিদ্ধিরগঞ্জে ১৭২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ১৭২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১৭২ পিস ইয়াবাসহ চারজন সক্রিয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করা হয়।

​পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা ও সিদ্ধিরগঞ্জ থানার ওসির নেতৃত্বে ১৩ আগস্ট ভোর ৫:১০ মিনিটে আদমজী নতুন বাজার সোনা মিয়া মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ মোঃ রমজান আলী (২৯) ও মোঃ শাহীন (২৭) নামের দুজনকে গ্রেফতার করা হয়।

​এর আগে, ১২ আগস্ট রাতে ৩ নং ওয়ার্ডের আদর্শনগর মেলার মাঠসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবাসহ মোঃ সাব্বির (২৫) ও মোঃ জুয়েল হোসেন (২৬) নামের আরও দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Back to top button