ডাকাতির প্রস্তুতিকালে সোনারগাঁওয়ে অস্ত্রসহ ৫ দুষ্কৃতকারী গ্রেফতার
ডাকাতির প্রস্তুতিকালে সোনারগাঁওয়ে অস্ত্রসহ ৫ দুষ্কৃতকারী গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিসহ ৫ জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। ২৬ জুন (শুক্রবার) সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ইকরাম উজ্জামনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলো:
মৃদুল হাসান আপন (১৯), পিতা- অহিদুল্লাহ, সাং- ভাটিবন্দর।
মোঃ মারুফ (১৯), পিতা- মনির হোসেন, সাং- ভাটিবন্দর।
সাব্বির আহম্মেদ (১৯), পিতা- মোঃ কারী উল্লাহ, সাং- ছোট সাদিপুর।
মোঃ সামির মিয়া (১৬), পিতা- শাহ আলম, সাং- ছোট সাদিপুর (আইনের সহিত সংঘাতে জড়িত শিশু)।
সোহাগ (১৬), পিতা- মৃত জুয়েল মিয়া, সাং- হাবিবপুর (আইনের সহিত সংঘাতে জড়িত শিশু)।
উদ্ধারকৃত আলামত:
অভিযানকালে ধৃত আসামিদের কাছ থেকে ডাকাতি ও অপরাধমূলক কাজে ব্যবহৃত নিম্নোক্ত মালামাল জব্দ করা হয়:
০২টি স্টিলের সুইচ গিয়ার ছোরা
০১টি ধারালো চাপাতি ও ০১টি ধারালো দা
০১টি সিএনজি চালিত অটোরিকশা (রেজিস্ট্রেশন নং- নারায়ণগঞ্জ-থ-১১-৫৫১৬)
সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে। এলাকায় অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

