অপরাধ

​সিদ্ধিরগঞ্জে ৫০০ পিস ইয়াবা সহ টেকনাফের মাদক কারবারি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ৫০০ পিস ইয়াবা সহ টেকনাফের মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জালাল উদ্দিন (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

​ শুক্রবার (২৬ জুন) বিকেল ৪:৩০ ঘটিকায় সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকার ‘মজুমদার টিম্বার এন্ড স’মিল’-এর সামনে থেকে তাকে আটক করা হয়।

​গ্রেফতারকৃত জালাল উদ্দিন কক্সবাজার জেলার টেকনাফ থানার সাবরাং (বাহারচরা, ১নং ওয়ার্ড) এলাকার নজির আহম্মেদের ছেলে।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাসিনুজ্জামান এর তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে ডিবি’র খ-জোনের ইনচার্জ জনাব সাজ্জাদ করিম খানের নেতৃত্বে একটি চৌকস টিম সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ ওই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে।

​ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

​নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানায়, জেলা জুড়ে মাদকদ্রব্যসহ যেকোনো অপরাধ দমনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তথা জেলা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

 

Leave a Reply

Back to top button