সদরে ৮৫ পুড়িয়া হেরোইন সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সদরে ৮৫ পুড়িয়া হেরোইন সহ ২মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো: সাজেদুর রহমান এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১০/০৫/২০২৬ খ্রি: রাত আনুমানিক ২৩.১৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন পাইকপাড়া বড় কবরস্থান সংলগ্ন জনৈক সিয়াম এর ‘‘ইনসিয়া ট্রেডার্স” নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ ইমন (৩৮), পিতা-মৃত খলিলুর রহমান, মাতা- ফরিদা বেগম, সাং-৪০০/১, শাহসুজা রোড পাইকপাড়া (দেওয়ান বাড়ী), থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ এবং ২। মোঃ রাকিব উদ্দিন দেওয়ান (৩৩), পিতা-মৃত আসাব উদ্দিন দেওয়ান, মাতা-নিলুফা বেগম, সাং-শাহসুজা রোড, পাইকপাড়া বড় কবরস্থান (দেওয়ান বাড়ী), থানা-নারায়নগঞ্জ সদর, জেলা-নারায়নগঞ্জদ্বয়ের হেফাজত থেকে মোট ৮৫ পুড়িয়া হেরোইন ওজন ১০.৫ গ্রাম, মূল্য-২৫,৫০০/- টাকা উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

