অপরাধ

পুলিশের বিশেষ অভিযান: সিদ্ধিরগঞ্জে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযান: সিদ্ধিরগঞ্জে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১০ পুরিয়া হেরোইনসহ ৫ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

​শুক্রবার (৫ জুন, ২০২৬) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

 

​প্রথম অভিযান (গোদনাইল শান্তিনগর): গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত ৩:০৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ০৮ নং ওয়ার্ডের গোদনাইল উত্তর শান্তিনগর এলাকার জনৈক মোঃ ইউসুফ আলীর দোকানের সামনের পাকা রাস্তা থেকে মোঃ আবু ইউসুফ (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

​দ্বিতীয় অভিযান (মিতালী মার্কেট): একই রাতে রাত ১২:৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের মিতালী মার্কেটের ১ নং ভবনের ২য় তলার ১০৭৭ নং দোকান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মহিন উদ্দিন (৩৮), মোঃ ইউসুফ @ সোহাগ (২৪) এবং মোঃ শিহাব শেখ (২০)।

​তৃতীয় অভিযান (হিরাঝিল): রাত ৩:২৫ মিনিটে হিরাঝিল ৩নং গলি মসজিদ রোডের মজু মিয়ার বাড়ির সামনের পাকা রাস্তার ওপর থেকে সাইদুর রহমান আওলাদ (৫২) নামের আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

​গ্রেফতারের পর আসামিদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে মোট ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যা পরবর্তীতে জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

​সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

​এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকের মতো সামাজিক ব্যাধি ও যেকোনো অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এই কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Back to top button