অপরাধ

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। আজ শনিবার (০৬ জুন) পুলিশের একটি বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ এমদাদুল হক এর সরাসরি তত্ত্বাবধানে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

​গ্রেফতারকৃত আসামিরা হলেন:

১. জীবন (৩৪), পিতা- ইউসুফ আলী (৭নং ওয়ার্ড যুবলীগ ক্যাডার, কদমতলী)

২. মোঃ আলম, পিতা- আক্কাছ আলী (৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী, সুমিলপাড়া)

৩. মোঃ সোহেল (৪৪), পিতা- মোঃ রওশন আলী (৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী, সুমিলপাড়া)

৪. আয়নাল মিয়া (৪৫), পিতা- মৃত আঃ মান্নান (৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পূর্ব এনায়েতনগর)

৫. জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (৩৫), পিতা- জানে আলম (৮নং ওয়ার্ড যুবলীগ সদস্য, পূর্ব এনায়েতনগর)

​সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজই তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

Leave a Reply

Back to top button