অপরাধআইন-আদালতবিবিধ

আসামি ধরতে গিয়ে হামলায় এএসআই সহ তিন পুলিশ সদস্য আহত ‎

আসামি ধরতে গিয়ে হামলায় এএসআই সহ তিন পুলিশ সদস্য আহত ‎

 

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন।

‎শনিবার (১৫ আগস্ট) বিকেলে নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

‎আহত পুলিশ সদস্যরা হলেন, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশে কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) স্বপন,কনস্টেবল হানিফ ও মনির।

‎বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহআলম।

‎তিনি বলেন,ওয়াপদা কলোনি এলাকার একটি বাসায় ওয়ারেন্টের আসামি ধরতে যাওয়ার পর অতর্কিত হামলায় আমাদের তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আমি আহতদের নিয়ে খানপুর হাসপাতালে যাচ্ছি। তাৎক্ষণিকভাবে বিস্তারিত পুরোপুরি জানতে পারিনি।

Leave a Reply

Back to top button