আইন-আদালত

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮২, মাদক উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৮২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২০৮ পিস ইয়াবা, ৪ কেজি ৬২০ গ্রাম গাঁজা এবং ১২ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

​জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর (রবিবার) জেলার ৭টি থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে এই আসামিদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী ১৩ জন, মাদকসেবী ৪৩ জন, পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি ১১ জন, নিয়মিত মামলার আসামি ৮ জন, কার্যক্রম নিষিদ্ধ घोषित সংগঠনের ৩ জন সদস্য, ২ জন চোর, ১ জন ছিনতাইকারী এবং অন্যান্য ধারায় ১ জন রয়েছেন।

 

​নারায়ণগঞ্জ সদর থানা: ৫০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ৪ জন মাদকসেবী, ১ জন পরোয়ানাভুক্ত এবং ১ জন নিয়মিত মামলার আসামিসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

​ফতুল্লা মডেল থানা: ৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ২ জন মাদকসেবী, ৪ জন পরোয়ানাভুক্ত, ১ জন নিয়মিত মামলার আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন সদস্যসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

​সিদ্ধিরগঞ্জ থানা: ১২ গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ী, ৬ জন মাদকসেবী, ১ জন ছিনতাইকারী, ১ জন পরোয়ানাভুক্ত, ২ জন নিয়মিত মামলার আসামি এবং নিষিদ্ধ সংগঠনের ২ জন সদস্যসহ সর্বমোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।

​বন্দর থানা: ১২০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ২ জন মাদকসেবী, ৩ জন পরোয়ানাভুক্ত এবং ২ জন নিয়মিত মামলার আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

​সোনারগাঁও থানা: ১০৮ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী, ১৬ জন মাদকসেবী, ২ জন পরোয়ানাভুক্ত এবং ২ জন নিয়মিত মামলার আসামিসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়।

​রূপগঞ্জ থানা: ১০০ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী, ২ জন চোর এবং মোবাইল কোর্টের মাধ্যমে ১২ জন মাদকসেবীসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।

​আড়াইহাজার থানা: ১ জন মাদকসেবী এবং অন্যান্য ধারায় ১ জনসহ মোট ২ জনকে গ্রেপ্তার করা হয়।

​আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকের বিস্তার রোধে জেলাজুড়ে পুলিশি এ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Back to top button