সারাদেশ

রাত ১২টার পর মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

রাত ১২টার পর মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

সিলেট মহানগর এলাকায় রাত ১২টার পর মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। জননিরাপত্তার স্বার্থে প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না।

 

শনিবার (২১ নভেম্বর) এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি প্রয়োজনে নির্ধারিত সময়ে মোটরসাইকেল নিয়ে চলাচল করতে হলে হালনাগাদ যানবাহনের কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে।

 

২১ নভেম্বর থেকে কার্যকর হওয়া এ বিধিনিষেধ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Back to top button