সারাদেশ

আনসারের নতুন মহাপরিচালক মেজর জেনারেল তৌহিদুল আহমেদ

আনসারের নতুন মহাপরিচালক মেজর জেনারেল তৌহিদুল আহমেদ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ।

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) তিন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। একই সঙ্গে মেজর জেনারেল হোসাইন মুহাম্মাদ মাসীহুর রহমান বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিআইআইএসএস-এর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

এছাড়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দায়িত্বে থাকা মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে সশস্ত্র বাহিনী বিভাগে (বাংলাদেশ সেনাবাহিনী) ন্যস্ত করা হয়েছে।

 

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Back to top button