আড়াইহাজারে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ওয়ালিউল্লাহ তেজগাঁও থেকে গ্রেপ্তার
আড়াইহাজারে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ওয়ালিউল্লাহ তেজগাঁও থেকে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) শাহ মো. ওয়ালিউল্লাহকে গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা পুলিশ।
সোমবার (২ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় ঢাকার তেজগাঁও এলাকায় এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মো. মেহেদী ইসলামের নেতৃত্বে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম সুমনসহ পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শাহ মো. ওয়ালিউল্লাহ বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ঘটে যাওয়া হত্যা মামলার এজাহারনামীয় আসামি। এছাড়া তাঁর বিরুদ্ধে এলাকায় বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা ও সহিংসতার সাথে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে।
এ বিষয়ে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম সুমন জানান, বৈষম্যবিরোধী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ওয়ালিউল্লাহকে ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

