সারাদেশ
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘ’র্ষ, আ’হ’ত অন্তত ২০
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘ'র্ষ, আ'হ'ত অন্তত ২০

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘ’র্ষে অন্তত ২০ জন আ’হ’ত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণ ও বেশ কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘ’র্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে শহরে একটি মিছিল বের হয়। এ সময় ঘোষেরচর গ্রামের এক যুবককে চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক মারধর করেন। এর জের ধরে রাতে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। চলে ধাওয়া-পাল্টাধাওয়া।
সংঘর্ষের সময় সড়কে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় কয়েকটি দোকান। আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

