বিবিধ

জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

 

জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এবং মাহমুদ হাসান কচি নিজেই।

 

তিনি স্পাইনাল কর্ডের রোগে আক্রান্ত হয়ে আজ শয্যাশায়ী। তার দুই পা প্রায় অবশ হয়ে গেছে। হাঁটতে পারছেন না। সারাদিন শুয়ে থাকতে হয়। যে মানুষটি এক সময় ক্যামেরা হাতে ছুটে বেড়িয়েছেন নারায়ণগঞ্জের প্রতিটি প্রান্তে, ঘটনার স্পটে, মিছিলে-মিটিংয়ে, সুখে-দুঃখে মানুষের পাশে — আজ সেই মানুষটি বিছানায় শুয়ে শুধু দিন গুনছেন। আগের মতো স্পটে গিয়ে সাংবাদিকতার কাজ করতে পারছেন না।

 

শারীরিক কষ্টের চেয়েও মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছেন তিনি। তবুও ঈমান হারাননি। আল্লাহর ওপর থেকে ভরসা হারাননি। সকলের কাছে দোয়া ও ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়েছেন।

 

মাহমুদ হাসান কচির শারীরিক অসুস্থতা থেকে সুস্থতার জন্য নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন বাংলাদেশ শাখা ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ মহান আল্লাহ পাকের কাছে তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন। পাশাপাশি সকলকে দোয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, মাহমুদ হাসান কচি নারায়ণগঞ্জের সাংবাদিকতার একজন খুবই পরিচিত মুখ। ক্যামেরা হাতে তিনি ছুটে বেড়িয়েছেন জেলার প্রতিটি প্রান্ত সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। আজ তিনি অসুস্থ হয়ে বিছানায়। এই কঠিন সময়ে তার পাশে থাকা আমাদের সকলের দায়িত্ব। আমি সকলের কাছে করজোড়ে অনুরোধ করবো, আপনারা তার জন্য দোয়া করুন। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমিন।

 

অসুস্থ অবস্থায়ও আল্লাহর ওপর অটল আস্থা রেখে অশ্রুসিক্ত কণ্ঠে মাহমুদ হাসান কচি বলেন, ইয়া আল্লাহ, যতই পরীক্ষা দাও আমি জানি ইনশাআল্লাহ আমি পাশ করবোই। আমি জানি এটা আমার জীবনের আরও একটি পরীক্ষা মাত্র। এর আগেও বহু পরীক্ষা দিয়েছো, এরচেয়েও বড় পরীক্ষায় যখন আপনার রহমতে পাশ করেছি এবারও করবো। আপনার উপর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমি নাদান, মুনাফেক, না ফরমান আর আপনি রহমাতুল্লিল আলামিন, মেহেরবান। আমি একমাত্র আপনার উপরই ভরসা করি। হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।

 

আসুন, আমরা সকলে এই অসুস্থ সাংবাদিক ভাইয়ের জন্য মন থেকে দোয়া করি — আল্লাহ তায়ালা যেন তাকে সম্পূর্ণ সুস্থতা দান করেন, তার কষ্ট লাঘব করেন এবং তার পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দেন। আমিন।

Leave a Reply

Back to top button