সারাদেশ

দৌলতদিয়ায় ২৩ কেজির কাতল মাছ বিক্রি হলো ৫৫ হাজার টাকায়

দৌলতদিয়ায় ২৩ কেজির কাতল মাছ বিক্রি হলো ৫৫ হাজার টাকায়

 

 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। পরে মাছটি ৫৫ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে দৌলতদিয়ার ৩ ও ৪ নম্বর ফেরিঘাটের মধ্যবর্তী পদ্মা নদীতে জেলে লুৎফর হালদারের চাপ জালে মাছটি ধরা পড়ে। বুধবার রাত থেকে সঙ্গীদের নিয়ে নদীতে জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় ছিলেন তিনি।

 

সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মাছবাজারের রেজাউল মণ্ডলের আড়তে নিয়ে আসা হলে বিশাল আকৃতির মাছটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।

 

পরে উন্মুক্ত নিলামে ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে মোট ৫৫ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন।

 

পরবর্তীতে তিনি কেজিপ্রতি সামান্য লাভ রেখে মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে ঢাকার গুলশান এলাকার এক ক্রেতার কাছে মাছটি বিক্রি করে দেন।

Leave a Reply

Back to top button