ভূইগড় ভূইয়া বাড়ির যুব সমাজের উদ্যােগে ডিকবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

ভূইগড় ভূইয়া বাড়ির যুব সমাজের উদ্যােগে ডিকবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নারায়ণগঞ্জ ফতুল্লা থানার আওতাধীন কুতুবপুর ইউনিয়নের ভূইগড় ভূইয়া বাড়ি যুব সমাজের উদ্যােগে ডিকবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর আয়োজন করা হয়েছে। সমাজের যুব সমাজ যেনো খেলাধুলায় ব্যস্ত থাকে মাদক’কে না বলে সেই কারণেই এ আয়োজন করা হয়েছে।
শনিবার ৭ নভেম্বর রাতে ভূইগড় ভূইয়া বাড়ি এলাকায় অবস্থিত বালুর মাঠে ডিকবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসম ফাইনাল খেলায় টাইটানিক বনাম নব দিগন্ত একাদশের এক দারুণ ফাইনাল ম্যাচ উপভোগ করেন অতিথি বৃন্দ ও সাধারণ দর্শক।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কুতুবপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. দুলাল ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ নজরুল ইসলাম মাতবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামান মিয়া, কুতুবপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নূর হোসেন মিয়া, কুতুবপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি বাদল মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন, ভূইগড়ের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. হালিম মিয়া।
উক্ত ডিকবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর আয়োজনে ছিলেন তরুণ সমাজ সেবক মোঃ মঈনউদ্দীন ভূইয়া (পান্ত) ও তার সহযোগী বৃন্দ।

