রাজনীতি

আড়াইহাজার উপজেলা এনসিপির প্রথম সাধারণ সভা

আড়াইহাজার উপজেলা এনসিপির প্রথম সাধারণ সভা

 

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ অক্টোবর উপজেলার একটি রেস্তোরাঁয় নবগঠিত কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো এবং স্থানীয় সমস্যা ও জনস্বার্থের বিষয় নিয়ে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে নতুন নেতৃত্ব তৈরি এবং নেতাকর্মীদের আরও সক্রিয় করার বিষয়েও আলোচনা হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন আড়াইহাজার উপজেলা এনসিপির আহ্বায়ক কামাল হাজী। এবং সভার সভাপতিত্ব করেন উপজেলা এনসিপির সদস্য সচিব মো. রনি খন্দকার। সঞ্চালনা করেন সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক আবির হাসান রাসেল।

সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকার মাধ্যমে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে। জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্ব দেন তারা।

সভায় উপজেলা এনসিপির ভবিষ্যৎ কর্মসূচি, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং নিয়মিত সভা ও মতবিনিময় চালু রাখার বিষয়ে আলোচনা হয়।

Leave a Reply

Back to top button