নারায়ণগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৫৪ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৫৪ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলার ৭টি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে মোট ১৫৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে স্ব স্ব থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ৮ জন, মাদক ব্যবসায়ী ৬ জন, মাদকসেবী ৯৮ জন, ছিনতাইকারী ২ জন, চোর ১ জন, ডাকাত ৭ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ১৮ জন, নিয়মিত মামলার আসামি ১১ জন এবং অন্যান্য আইনের ৩ জন আসামি রয়েছেন।
নারায়ণগঞ্জ সদর থানা: ১৫ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ৮ জন মাদকসেবী, ২ জন নিয়মিত মামলার আসামি এবং ২ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৩ জন গ্রেপ্তার।
ফতুল্লা মডেল থানা: নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন, ২১০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ২৮ জন মাদকসেবী, ১ জন চোর, ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জন নিয়মিত মামলার আসামি এবং অন্যান্য ৩ জনসহ মোট ৪২ জন গ্রেপ্তার।
সিদ্ধিরগঞ্জ থানা: ১৮ জন মাদকসেবী, ২ জন ছিনতাইকারী এবং ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২৩ জন গ্রেপ্তার।
বন্দর থানা: ২২ জন মাদকসেবী এবং ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২৬ জন গ্রেপ্তার।
সোনারগাঁও থানা: নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন, ৫ গ্রাম হিরোইন ও ২০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী, ১৪ জন মাদকসেবী, ৬ জন ডাকাত, ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ২ জন নিয়মিত মামলার আসামিসহ মোট ৩০ জন গ্রেপ্তার।
রূপগঞ্জ থানা: নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ জন, ৯৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও ১ গ্রাম হিরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী, ৮ জন মাদকসেবী এবং ৫ জন নিয়মিত মামলার আসামিসহ মোট ১৮ জন গ্রেপ্তার।
আড়াইহাজার থানা: নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন সদস্য এবং ১ জন ডাকাতসহ মোট ২ জন গ্রেপ্তার।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নির্মূলে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

