নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে ট্রাফিক ভলান্টিয়ার কার্যক্রমের উদ্বোধন
নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে ট্রাফিক ভলান্টিয়ার কার্যক্রমের উদ্বোধন

নারায়ণগঞ্জ শহরের তীব্র যানজট নিরসন এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে ট্রাফিক পুলিশকে সহায়তা করতে বিকেএমইএ (BKMEA) ও এনসিসিআই (NCCI)-এর উদ্যোগে ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
০৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার বিকাল ০৪:১৫ ঘটিকায় এই উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-০৫ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মাশুকুল ইসলাম রাজীব।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিকেএমইএ ও এনসিসিআই-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ মোরশেদ সারোয়ার সোহেল। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক কায়সার আহমেদ আশা এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি।
বক্তারা বলেন, নারায়ণগঞ্জ শহরের প্রধান সমস্যাগুলোর মধ্যে যানজট অন্যতম। শহরের ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের পাশাপাশি সামাজিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। এই ২২ জন ভলান্টিয়ারের কার্যক্রম শহরের যানজট কমাতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বার এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, এনসিসিআই-এর পরিচালক আহমেদুর রহমান তনু, সোহেল আক্তার সোহান, সহ-সভাপতি আবু জাফর, পরিচালক মো. মজিবর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি

