অপরাধ

সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

​নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা-এর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর ২০২৬) রাত সাড়ে সাতটার দিকে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মো. শাহ আলম ও এএসআই (নিঃ) মো. হেমায়েত উদ্দিন পিপিএম-এর নেতৃত্বে একটি দল ৬ নম্বর ওয়ার্ডের আদমজী বাজার রোডসংলগ্ন আজমেরী হোটেলের সামনের পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় মো. গুলজার হোসেনকে (৪৮) ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার গুলজার হোসেন ঢাকার বংশাল থানার সিদ্দিক বাজারের মৃত নোয়াব আলীর ছেলে এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া পাহাড় ভিলা এলাকায় বসবাস করতেন।

​অপরদিকে, একই থানার এসআই (নিঃ) মো. বেলাল উদ্দিনের নেতৃত্বে আরেকটি দল সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইব্রাহীমকে (৪৫) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইব্রাহীম সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকার মৃত কাশেমের ছেলে।

​সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Back to top button