সিদ্ধিরগঞ্জে ১৩০ পুরিয়া হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে ১৩০ পুরিয়া হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে ১৩০ পুরিয়া হেরোইনসহ তিন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপারের সঠিক দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে রাত আনুমানিক পৌনে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমুলপাড়া বিহারী ক্যাম্প সংলগ্ন চীনা মিয়ার দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিঃ) মো. শামীম রেজার নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে মো. রাসেল (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০০ (একশত) পুরিয়া হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত রাসেল সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকার মৃত চুন্নু মিয়ার ছেলে।
পরবর্তীতে ১৯ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে আরেকটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া বিহারী কোলনী এলাকার পানির ট্যাংকির নিচে অভিযান চালায়। এসআই (নিঃ) মো. মনির হোসেন ও সঙ্গীয় ফোর্সদের সহায়তায় পরিচালিত এ অভিযানে আরও ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
২। সোয়েব আক্তার (২২), পিতা- মো. দুলাল মিয়া, সাং- মধ্য বাড্ডা (পোস্ট অফিস রোড), থানা- বাড্ডা, জেলা- ঢাকা।
৩। মোঃ সজিব খলিফা (২৬), পিতা- আঃ খালেক খলিফা, সাং- নয়না (গুঠিয়া ইউনিয়ন), থানা- উজিরপুর, জেলা- বরিশাল; বর্তমান ঠিকানা: মধ্য বাড্ডা (মাসুম মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা- বাড্ডা, জেলা- ঢাকা।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুটি পৃথক নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এ ধরনের কঠোর অভিযান ও টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

