অপরাধ

ডাকাতির প্রস্তুতিকালে সোনারগাঁওয়ে অস্ত্রসহ ৫ দুষ্কৃতকারী গ্রেফতার

ডাকাতির প্রস্তুতিকালে সোনারগাঁওয়ে অস্ত্রসহ ৫ দুষ্কৃতকারী গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিসহ ৫ জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। ২৬ জুন (শুক্রবার) সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ইকরাম উজ্জামনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।

​গ্রেফতারকৃতরা হলো:

​মৃদুল হাসান আপন (১৯), পিতা- অহিদুল্লাহ, সাং- ভাটিবন্দর।

​মোঃ মারুফ (১৯), পিতা- মনির হোসেন, সাং- ভাটিবন্দর।

​সাব্বির আহম্মেদ (১৯), পিতা- মোঃ কারী উল্লাহ, সাং- ছোট সাদিপুর।

​মোঃ সামির মিয়া (১৬), পিতা- শাহ আলম, সাং- ছোট সাদিপুর (আইনের সহিত সংঘাতে জড়িত শিশু)।

​সোহাগ (১৬), পিতা- মৃত জুয়েল মিয়া, সাং- হাবিবপুর (আইনের সহিত সংঘাতে জড়িত শিশু)।

​উদ্ধারকৃত আলামত:

অভিযানকালে ধৃত আসামিদের কাছ থেকে ডাকাতি ও অপরাধমূলক কাজে ব্যবহৃত নিম্নোক্ত মালামাল জব্দ করা হয়:

​০২টি স্টিলের সুইচ গিয়ার ছোরা

​০১টি ধারালো চাপাতি ও ০১টি ধারালো দা

​০১টি সিএনজি চালিত অটোরিকশা (রেজিস্ট্রেশন নং- নারায়ণগঞ্জ-থ-১১-৫৫১৬)

​সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে। এলাকায় অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Leave a Reply

Back to top button