অপরাধ

সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী অনিক গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী অনিক গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. অনিক হোসেন (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

​বুধবার (১৭ জুন) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মাছের আড়তের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত অনিক হোসেন সিদ্ধিরগঞ্জের শিমরাইল (টেকপাড়া) এলাকার মৃত আমান উল্লাহ ও শাহনাজ আক্তার নাঈমার ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সঠিক দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল শিমরাইল মাছের আড়ৎ এলাকায় অভিযান চালায়। এ সময় অনিক হোসেনকে তল্লাশি করে তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

​এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকের মতো সামাজিক ব্যাধি এবং যেকোনো অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এই কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Back to top button