সারাদেশ

মশা প্রতিরোধে স্কুল পর্যায়ে নাসিকের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

মশা প্রতিরোধে স্কুল পর্যায়ে নাসিকের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এবং শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল পর্যায়ে বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান শুরু করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)।

​বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

​লিফলেট বিতরণ শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক দিক-নির্দেশনামূলক বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “ডেঙ্গুসহ মশাবাহিত যেকোনো রোগ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। মশার বংশবিস্তার রোধে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।”

​তিনি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে আরও বলেন, “আমরা যেন সবাই নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ, বারান্দার ফুলের টব কিংবা যেকোনো পাত্রে পানি জমে থাকতে না দিই, সেদিকে খেয়াল রাখতে হবে। মশা যাতে কোথাও বংশবিস্তার করতে না পারে, সেজন্য শিক্ষার্থীদের নিজ নিজ বাবা-মাকে সচেতন করতে এবং এ কাজে সহযোগিতা করতে হবে।”

​বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সচেতনতা কর্মসূচিতে স্কুলের শিক্ষক শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নাসিক সূত্রে জানা গেছে, নগরীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পর্যায়ক্রমে এই পরিচ্ছন্নতা ও লিফলেট বিতরণ অভিযান পরিচালনা করা হবে।

Leave a Reply

Back to top button