অপরাধ

সিদ্ধিরগঞ্জে ১১ মামলার আসামি আওয়ামী লীগ নেতা ফারুক গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ১১ মামলার আসামি আওয়ামী লীগ নেতা ফারুক গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে বন্দর থানার ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ফারুক (৪৫)-কে গ্রেফতার করেছে। আজ বুধবার (১৭ জুন, ২০২৬) বিকেল ৪:০০ ঘটিকায় সিদ্ধিরগঞ্জের আদমজীনগর ইপিজেড (EPZ) এর মেইন গেইটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

​পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ফারুক বন্দর থানার কুড়িপাড়া এলাকার মৃত মোঃ ফিরোজ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানায় মাদক, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে।

​নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ মাসুম বিল্লাহ এবং এসআই মোঃ শামীম রেজার সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস আভিযানিক দল।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ইপিজেড এলাকায় অবস্থান নিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত ফারুককে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

​সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Back to top button