সারাদেশ

শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত ও বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্রশক্তির স্মারকলিপি জমা

শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত ও বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্রশক্তির স্মারকলিপি জমা

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধি প্রত্যাহার চেয়ে জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের পক্ষ থেকে আজকে জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ বরাবর আমরা স্মারক জমা দেই। আমাদের দাবীসমূহ-

 

১। ৫৫ টাকা থেকে ভাড়া কমিয়ে ৫০ টাকার করতে হবে।

 

২। বাস ভাড়ায় শিক্ষার্থীদের হাফ পাশ কার্যকর করতে হবে। শিক্ষার্থীদের ভাড়া কোনো ক্রমেই অর্ধেকের (২৫ টাকার) বেশি নেয়া যাবে না।

 

৩। শিক্ষার্থীদের সপ্তাহে ৭ দিন হাফপাশ কার্যকর থাকবে।

 

৪। বাস প্রতি শিক্ষার্থীদের সংখ্যা লিমিটেড করা যাবে না। প্রতি বাসেই যতজন শিক্ষার্থী উঠতে চায় তাদের হাফ পাশ নিশ্চিত করে পরিবহন সুবিধা দিতে হবে।

 

৫। হাফ পাশ সার্বক্ষণিক সময়ের জন্য কার্যকর করতে হবে। নির্দিষ্ট সময়ের গন্ডির মদ্ধে হাফ পাশ আটকে দেয়া যাবে না। যতক্ষণ বাস চলাচল থাকবে ততক্ষণ হাফ পাশ সুবিধা কার্যকর থাকবে।

Leave a Reply

Back to top button