সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, ১২ জন দগ্ধ
সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, ১২ জন দগ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে ১২ জন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৩ মে) বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)।
সহকর্মীরা জানান, মেঘনাঘাটে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটির কর্মকর্তা-কর্মচারীরা দুপুরে ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ ক্যান্টিনের ভেতরে বিস্ফোরণ ঘটে। এতে উপস্থিত অন্তত ১২ জনের হাত, মুখ ও পা পুড়ে যায়। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকার বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দুপুরে ১২ জন দগ্ধ রোগী হাসপাতালে আনা হয়েছে। তাদের দগ্ধের মাত্রা পরীক্ষা করা হচ্ছে এবং পরে বিস্তারিত জানানো হবে।

