অপরাধ

সোনারগাঁওয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁওয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ হারুন মিয়া এর নেতৃত্বে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল ১২/০৫/২০২৬ খ্রিঃ রাত অনুমান ২২:২৫ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীণ কাঁচপুর ইউনিয়নের অর্ন্তগত মঞ্জিলখোলা সাকিনস্থ মঞ্জিলখোলা মাদ্রাসা ও ঈদগাহ ময়দানের সামনে পাকা রাস্তার উপর হতে ১. মোঃ সাকিব (২১), পিতা- আবু মিয়া, মাতা- শাহিনুর, সাং আন্দারমানিক, (মদনপুর), থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ; ২. আমির হামজা টেম্পা (২৫), পিতা- খোরশেদ, মাতা- কলি বেগম, সাং কাঁচপুর, খালপাড়, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ (ভাসমান); ৩. মোঃ আমির হোসেন বাবু (২৪), পিতা- মৃতঃ কিতাব আলী, মাতা- মৃতঃ হোসনে আরা বেগম, সাং কাঁচপুর, দক্ষিণপাড়া, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ, (ভাসমান) এবং ৪. মোঃ মুন্না (২৭), পিতা- মৃতঃ কিতাব আলী, মাতা- মৃতঃ হোসনে আরা বেগম, সাং কাঁচপুর, দক্ষিণপাড়া, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ, (ভাসমান)’ দের নিকট হতে সর্বমোট (৭০+২০+১০+১০)= ১১০ (একশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Back to top button