অপরাধ

দেওভোগে ৫০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দেওভোগে ৫০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো: সাজেদুর রহমান এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১২/০৫/২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ২১.৪৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ২৬/২ দেওভোগ এলএন রোডস্থ জনৈক মোখলেছুর রহমান পল্টু এর টিনসেড বাড়ির সামনে গলি রাস্তার উপর আসামি ০১। মোঃ হৃদয় (৩৮), পিতা- মোখলেছুর রহমান, মাতা-লাকি বেগম, স্থায়ী: (দেওভোগ আখড়া), থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা -নারায়ণগঞ্জ এবং ০২। মোখলেছ (৫৬), পিতা- মৃত আ: গফুর, মাতা- মাবিয়া খাতুন, স্থায়ী : গ্রাম- দেওভোগ (আখড়ার মোড় (শের মোহাম্মদ এর বাড়ী), থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জদ্বয়কে অভিযান পরিচাল করে গ্রেফতার করা হয়। এই অভিযানে আসামিদের দেহ তল্লাশী করে ০১। মোঃ হৃদয় (৩৮) এর পরিহিত প্যান্টের সামনের ডান পকেটে রক্ষিত একটি স্বচ্ছ পলিথিনের ভিতর ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন ৩ গ্রাম, মূল্য-৯,০০০/- টাকা এবং আসামী ০২। মোখলেছ (৫৬) এর পরিহিত লুঙ্গির কোমড়ের ডান পাশে কোচরের ভিতর একটি স্বচ্ছ পলিথিনের ভিতর ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Back to top button