অপরাধ

সোনারগাঁওয়ে ৪৭ পিস ইয়াবা সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁওয়ে ৪৭ পিস ইয়াবা সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

 

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর(নিঃ)/মোঃ রিফাত উদ্দিন এর নেতৃত্বে সোনারগাঁ থানার একটি চৌকস আভিযানিক দল ০৯/০৫/২০২৬ খ্রিঃ বিকাল অনুমান ১৬:৪০ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন সাদিপুর ইউনিয়নের বরাব উত্তরপাড়া সাকিন কামাল পাশার মেহগনি বাগানের সামনে গঙ্গাপুর টু মদনপুর আন্দিরপাড় গামী পাকা রাস্তার উপর হতে ১. মোঃ রাসেল (২৫), পিতা- রতন মিয়া, সাং চৌরাপাড়া, চৌরাপাড়া শাহে জামে মসজিদের পাশে), থানা-সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ এবং ২. মোঃ সুমন (৩৮), পিতা- মোঃ আমির আলী, সাং চৌরাপাড়া, (প্রাইমারী স্কুল এর সাথে), থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগন্জ’দের ৪৭ (সাতচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশর অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Back to top button