অপরাধ

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারক চক্রের ২ জন প্রতারক আটক

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারক চক্রের ২ জন প্রতারক আটক

 

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো: সাজেদুর রহমান এর প্রত্যক্ষ নেতৃত্বে গত ০৯/০৫/২০২৬ খ্রিঃ সন্ধ্যা আনুমানিক ০৬.৫৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন চাষাড়া মোড়ে ০১। আক্তারুজ্জামান (৪৬), পিতা-মো: আতর আলী, মাতা-মোছা: আছিয়া খাতুন, সাং-সংগ্রামপুর দক্ষিণ পাড়া, পোস্ট-যাউদিয়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া, বর্তমানে- বাসা নং-১৬৫/১ হক সাহেবের বাড়ী, ওলান জমিদার গলি, থানা-হাতিরঝিল, ডিএমপি, ঢাকা এবং ০২। মো: আমিরুল ইসলাম রাসেল (৩২), পিতা-তাজুল ইসলাম, মাতা-রেহেনা বেগম, সাং-পূর্বডেকরা মিয়াজীবাড়ী, পোস্ট-পদুয়া, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা’দের আটক করে। এ সময় পুলিশ তাদের হেফাজত হতে ০১টি অ্যাস (ছাই) কালারের ব্যাগ, ০১টি ওয়ারলেস, ০১ জোড়া হ্যান্ডকাপ, র‌্যাবের কালো কটি ০৪টি উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করে। ধৃত আসামিরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানায় যে, তাদের ব্যবহৃত ঢাকা মেট্রো-চ-১৪-৪৫৭২ মাইক্রোবাস রয়েছে, এই গাড়ি দিয়ে র‌্যাবের পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় প্রতারণা করে থাকে। আটককৃত আসামিরা জানায় যে, তারাসহ অজ্ঞাতনামা আসামিরা মিলে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সরকারি বাহিনী তথা র‌্যাবের পোশাক, হ্যাডকাপ, র‌্যাবের কটি, ওয়ারলেস ব্যবহার করে নিরীহ মানুষের মূল্যবান টাকা আত্মসাৎ সহ বিভিন্ন অপরাধ করে আসছে। প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Back to top button