Uncategorizedসারাদেশ

রাজধানী থেকে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

সময় সকাল ডেস্ক

সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উত্তরার একটি বাসা থেকে তাকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

 

গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ মনসুর।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উত্তরায় একটি বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের ১৪টি মামলা রয়েছে। তাকে থানায় নেয়া হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Back to top button