রাজনীতি

ফতুল্লায় জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত: দায়িত্ব পেলেন যারা

ফতুল্লায় জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত: দায়িত্ব পেলেন যারা

নারায়ণগঞ্জ জেলার আওতাধীন ফতুল্লা থানা জাতীয় ছাত্রশক্তির নতুন পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

​সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষর ও অনুমোদনক্রমে ফতুল্লা থানা শাখার এই নতুন কমিটির আত্মপ্রকাশ ঘটে।

​নতুন গঠিত কমিটিতে দায়িত্ব পেয়েছেন:

​আহ্বায়ক: হাসান শিকদার

​সদস্য সচিব: সাঈদ জুনায়েদ

​মুখ্য সংগঠক: আমিনা আল রাজিব

​মুখপাত্র: মোঃ ফজলে রাব্বি শাওন

​ঘোষিত এই কমিটির মাধ্যমে ফতুল্লা এলাকায় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন জেলা কমিটির নেতৃবৃন্দ। কমিটির দায়িত্বপ্রাপ্তরা আগামী দিনে সংগঠনের নীতি ও আদর্শ বাস্তবায়নে নিজ নিজ অবস্থানে থেকে সক্রিয় ভূমিকা পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Reply

Back to top button