ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুকে জড়িয়ে মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুকে জড়িয়ে মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সভাপতি ও আহত জুলাই যোদ্ধা শহীদুল ইসলাম টিটু এবং তাঁর পরিবারকে জড়িয়ে একটি স্থানীয় পত্রিকায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফতুল্লা থানা বিএনপি।
০৯/০৯/২০২৬ ইং তারিখে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আবদুল বারী ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ০৭/০৯/২০২৬ ইং তারিখ নারায়ণগঞ্জের একটি স্থানীয় পত্রিকার প্রতিবেদনে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু ও তাঁর পরিবার-পরিজনকে জড়িয়ে একটি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়। একজন নিবেদিত প্রাণ আহত জুলাই যোদ্ধার বিরুদ্ধে রূপ মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের সাথে সম্ভবত আওয়ামী দোসররা জড়িত বলে দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু একজন দায়িত্বশীল ব্যক্তি। এ ধরণের সংবাদ প্রকাশের পূর্বে সংবাদপত্র কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য অনুরোধ করা হচ্ছে। প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ফতুল্লা থানা বিএনপি।

