
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে বিকেল সাড়ে পাঁচটার দিকে ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) নন্দন চন্দ্র সরকারের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল দাপা ইদ্রাকপুর এলাকার জনৈক বোরহান হাজীর বাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় তিন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. মোঃ ইমন হোসেন (২৪), পিতা- ছালু, মাতা- দীপা আক্তার, সাং- আলীগঞ্জ (কবির মিয়ার বাড়ির ভাড়াটিয়া), ফতুল্লা, নারায়ণগঞ্জ।
২. মোঃ আজমীর হোসেন (২৮), পিতা- মোঃ সহিদ হোসেন, মাতা- নাজমা বেগম, সাং- দাপা ইদ্রাকপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
৩. মোঃ মিরাজ (২২), পিতা- মজিবর, মাতা- জিয়াসমিন বেগম, সাং- দাপা ইদ্রাকপুর, খোছপাড়া, মাষ্টার বাড়ীর ভাড়াটিয়া, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে মোট ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে পিসিআর ও পিআর (PCPR) যাচাই করে পূর্বেও একাধিক মাদক মামলার তথ্য পাওয়া যায়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ও অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

