বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি গ্রেফতারে ফতুল্লা থানা পুলিশের অপারগতা নিয়ে প্রশ্ন : রুহুল আমিন সিকদারের
বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি গ্রেফতারে ফতুল্লা থানা পুলিশের অপারগতা নিয়ে প্রশ্ন : রুহুল আমিন সিকদারের

স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জের ফতুল্লায় দায়ের করা বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামিদের গ্রেফতার নিয়ে ফতুল্লা থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী সিরাজ মন্ডল গ্রেফতার হওয়ার পর তিনি ফতুল্লা থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সময় সকালে প্রেস বিজ্ঞপ্তিত পাঠান।
প্রেস বিজ্ঞপ্তিতে ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার অভিযোগ করে বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এতে করে ভুক্তভোগী পরিবার চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছে।
তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী হত্যা মামলার মতো গুরুতর ঘটনায় যদি আসামিরা ধরা-ছোঁয়ার বাইরে থেকে যায়, তাহলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আস্থাহীনতা তৈরি হবে। নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামীদের গ্রেফতার চলমান থাকলেও ফতুল্লা থানা পুলিশের তেমন কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। তাই তিনি ফতুল্লা থানার আওতাধীন বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এদিকে স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর থেকে আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে বলেও অভিযোগ রয়েছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যেও ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

